শঙ্খ ওয়াল হ্যাঙ্গিং প্ল্যান্টার
৳ 300
সমুদ্রের শঙ্খের আদলে তৈরি এই রেজিন ফাইবারের ওয়াল হ্যাঙ্গিং প্ল্যান্টারটি আপনার দেয়ালে এনে দেবে প্রকৃতি আর সৌন্দর্যের মেলবন্ধন। মুক্তার মতো চকচকে ফিনিশ আর শঙ্খের প্যাঁচানো নকশা একে করেছে নজরকাড়া। উপরে ছিদ্র থাকায় সহজেই একটি স্ক্রু বা পেরেকে দেয়ালে ঝোলানো যায়। ভেতরে মানিপ্ল্যান্ট, কৃত্রিম ফুল বা শুকনো ফুল রাখতে পারবেন। হালকা ও মজবুত, সহজে ভাঙে না। ড্রয়িং রুম, বারান্দা, করিডোর, সুইচবোর্ডের উপরের ফাঁকা দেয়াল বা অফিস সাজাতে দারুণ, উপহার হিসেবেও চমৎকার।